পিতৃ দেব ভবঃ অর্থাৎ পিতা কে দেবতা মনে করবে...
মাতৃ দেব ভবঃ অর্থাৎ মাতা কে দেবতা মনে করবে...
গুরুজনদের শ্রদ্ধা করবে ।
বইয়ের পাতায় পড়া এই বাক্যগুলো শিশুরা যাতে ছোটবেলা থেকেই নিজেদের জীবনের সাথে একাত্ম করে চলতে পারে , সেই উদ্দেশ্যে আমরা
আচার্য এবং আচার্যারা প্রতিদিনই শিশুদের বলে থাকি , রোজ সকালে ঘুম থেকে ওঠার পর , ঠাকুর প্রণাম করবে ও বাবা মা সহ বাড়ির সকল গুরুজনদের প্রণাম করবে। একটা কথা আমাকে বেশ ভাবায় , যে অভ্যাসগুলো আমি শিশুদের পালন করতে বলি সেগুলো যদি নিজের জীবনে বিন্দুমাত্রও না মেনে চলি ; তবে কোথাও যেন আমার এই শিক্ষাদানের প্রচেষ্টা অর্থহীন হয়ে যায়। মনে মনে ঠিক করলাম, আমি নিজেও আজ থেকে এই অভ্যাসটা আমার জীবনে পালন করে চলব । অন্ততপক্ষে চেষ্টা তো করতেই পারি !
আজ নীল-সাদা শাড়িটা পরব বলে গত রাত থেকে গুছিয়ে রেখেছিলাম। কিন্তু সকালে কাজের তাড়াহুড়ো থাকায়, আগের দিনের ইট রঙা শিফন শাড়িটাই পরে ফেললাম। সময় মতো কাজে পৌঁছতে পারলে মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দ অনুভব হয়।
যাইহোক , আজকাল স্কুলে কাজের চাপটা একটু কম আছে, এই স্বস্তি ! আষাঢ় মাস অথচ বিচ্ছিরি রকমের এই গরমটা যেন কিছুতেই কমছে না।
অনেক দিন ধরেই ঘরটা গোছাব ভেবেও গোছানোর সময় করে উঠতে পারছিলাম না। আজ কিছুটা গুছিয়ে ফেললাম। শারীরিক ক্লান্তি একটু বাড়ে ঠিকই তবে মনটাও বেশ আনন্দে ভরে যায় , গোছানো ঘরটাকে দেখলেই।
তুলসী চারা দুটো এনে মাকে বলেছিলাম মাটিতে বসিয়ে দিতে। মা যত্ন করে দুটো টবে দুটোকে বসিয়েছে। শিউলির চারাটাও আপাতত টবেই লাগিয়ে দিয়েছে। তবে, লেবু গাছটা আজ আরও শুকিয়ে গেছে।

আজ একটা ডাটা এন্ট্রি কাজের খোঁজ পেয়েছি। বাড়িতে বসেই কাজ করা যাবে। এমনটাই তো আমি খুঁজছিলাম। এখন এমন একটা সময় যখন প্রতিটা মানুষই উপার্জনের বিভিন্ন বিকল্প পথ খুঁজে চলেছে , স্কুল বা টিউশন ছাড়াও এরকম একটা কাজ করতে পারলে মন্দ হয় না। রাতে বিছানায় শোয়া মাত্রই আজ দু'চোখ জুড়ে ঘুমের পাহাড় নেমে এল।
@সুশি
.............................................................................................
English Translation :
My Daily routine : 18th July '21
“Pitru Deva Bhavah” means Consider your Father as God ...
“Matru Deva Bhavah” means Considered your Mother as God ...
Respect the Elders.
We, the Acharyas and Acharyaas, tell the children every day to wake up in the morning, then bow down to the deity and bow down to all the elders of the house, including the parents,
so that the children can integrate these cultures into their lives from an early age.
One thing that always made me think is , the habits that I tell children to follow if I don't follow them at all in my life; Then somewhere my teaching becomes meaningless. I decided in my heart, I will continue this habit in my life from today. At least I can try!
I had kept aside the blue-and-white saree from last night to be worn today. But in the rush of work in the morning, I took off the brick coloured chiffon saree of the previous day. When I get to work on time, I feel quite happiness in my mind.
However, nowadays there is a little less work pressure in school, this is a relief! It’s Aashaadha month but this ugly heat seems to be not diminishing at all.
I had been thinking of tidying up my room for a long time but I couldn't get time to do so. However, I’ve made it tidy today. Physical fatigue increases a little, but my mind is filled with joy, just looking at the tidy room.
I brought two basil saplings and told my mother to put them on the ground. Mother carefully put the two in two tubs. The hyacinth seedlings have also been planted in the tub for the time being. But the lemon tree has dried up even more today.

Today I found a data entry job. I can work from home. That's what I was looking for. Now is the time when every person is looking for different ways of earning, it is not bad to be able to do such a thing besides school and tuition.
Today, as soon as I went to bed at night, a deep sleep came down over my eyes .
@Sushi
Comments
Post a Comment