Posts

Showing posts from 2021

আমার দিনচর্যা : ১৮ই জুলাই '২১

Image
পিতৃ দেব ভবঃ অর্থাৎ পিতা কে দেবতা মনে করবে... মাতৃ দেব ভবঃ অর্থাৎ  মাতা কে দেবতা মনে করবে... গুরুজনদের  শ্রদ্ধা  করবে ।               বইয়ের  পাতায়  পড়া  এই বাক্যগুলো  শিশুরা  যাতে  ছোটবেলা  থেকেই  নিজেদের জীবনের  সাথে  একাত্ম  করে  চলতে  পারে , সেই  উদ্দেশ্যে আমরা   আচার্য  এবং  আচার্যারা  প্রতিদিনই  শিশুদের  বলে  থাকি , রোজ  সকালে  ঘুম  থেকে  ওঠার পর , ঠাকুর  প্রণাম করবে  ও  বাবা  মা  সহ  বাড়ির  সকল  গুরুজনদের প্রণাম  করবে।             একটা  কথা আমাকে বেশ ভাবায় , যে অভ্যাসগুলো আমি শিশুদের পালন করতে বলি সেগুলো যদি নিজের জীবনে বিন্দুমাত্রও না মেনে চলি ; তবে কোথাও যেন আমার এই শিক্ষাদানের প্রচেষ্টা অর্থহীন হয়ে যায়। মনে মনে ঠিক করলাম, আমি নিজেও আজ থেকে এই অভ্যাসটা আমার জীবনে পালন করে চলব । অন্ততপক্ষে চেষ্টা তো করতেই পারি !     ...

আমার দিনচর্যা... ১৭ই জুলাই ’২১ ;

Image
                                      আজ সকাল থেকে মেজাজটা বেশ ফুরফুরে।  গত রাত্রে অনেক ভেবেছি, নাহ্ আর মন খারাপ করে থাকা নয়। আমাকে খুশি রাখার দায়িত্ব সম্পূর্ণ আমার নিজের। অন্যের সঙ্গ উপভোগ করার আগে নিজের সঙ্গ নিজেকে উপভোগ করতে জানতে হয়। একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখার মধ্যে কোনো ত্রুটি নেই; কিন্তু ভবিষ্যতের ভাবনায় আজটাকে অবহেলা করা সত্যিই এক্কেবারে বোকামি।  প্রতিটা দিন বাঁচব, প্রতিটা ক্ষণ বাঁচব। জীবনের স্বাদ প্রতি মুহূর্তে নেব। প্রতিদিন এই যে কত কিছু শিখছি, নতুন নতুন বিষয়ে জানতে পারছি, এগুলো কি জীবনে কম প্রাপ্তি! নাহ্! আর একদম মন খারাপ নয়। কবে কী হবে তার জন্য আজ চিন্তা করে মন খারাপ করে চোখের জল ফেলার মত নির্বোধ তো আমি নই।            আজ স্কুলে বিশেষ তেমন কাজ নেই। একটা মাত্র কল্ এসেছিল। ব্যাস্, আমাদের গল্পের আসর জমে উঠেছে। গল্প বললে ভুল হবে, আসলে রূপদিকে  আমরা  এটাই বোঝানোর চেষ্টা করছিলাম যে শান্তিতে বাঁচতে চাওয়া আর অন্যায়কে প্রশ্রয় দেওয়া এক ...